নির্বাচন আচরণ বিধি বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মোঃ আরিফুর রহমান, স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে ১৪৪, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধির বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম।
উপজেলা প্রশাসন নকলা শেরপুরের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুনতাসির মহিউদ্দিন শান্ত, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর নকলা এরিয়া মোস্তফা আনোয়ার, উপজেলা লাইভ স্টক অফিসার নজরুল ইসলাম, নির্বাচন অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব, প্রতীক প্রাপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিনিধিরা।
শুরুতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি নির্বাচনকালীন আচরণ বিধির বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন। পরে প্রতীক প্রাপ্ত প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের প্রতিনিধিদের নানা প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
অবাধ সুষ্ঠ নির্বাচন উপহার দিতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আচরন বিধি লঙ্গন করলে বা আচরণ বিধি না মানলে, অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়ার হুশিয়ারি সহকারী রিটার্নিং কর্মকর্তার।
অফিসার ইনচার্জ (ওসি) বলেন, নির্বাচন কালীন সময়ে অবশ্যই আচরণ বিধি অনুযায়ী প্রচার প্রচারণা সহ সকল কাজ করবেন। কোন কিছু জানার থাকলে আমাদেরকে জানাবেন। আমরা রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা ফলো করবো। আচরণ বিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

