ফুলপুর ও তারাকান্দার উন্নয়নের অগ্রাধিকার: মোতাহার হোসেন তালুকদার।

মোঃ হেলাল উদ্দিন সরকার। তারাকান্দা প্রতিনিধি। ময়মনসিংহ ২ ( ফুলপুর তারাকান্দা) আসনের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণ মিছিলের মধ্যে দিয়ে নির্বাচনের প্রচারণা শুরু করেছেন বিএনপির মনোনীত প্রার্থী রাজপথের লড়াকু সৈনিক প্রাক্তন উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব মোতাহার হোসেন তালুকদার। তারাকান্দা উপজেলার গণমিছিলের নেতৃত্ব দেন। মিছিলটি তারাকান্দা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপির নেতা কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উপস্থিতি উল্লাস লক্ষ্য করা যায়। অংশগ্রহণ কারীরা ধানের শীষ প্রতীক ও পতাকা বহন করে নানা স্লোগান দেন। মিছিলটি ঘিরে পুরো এলাকা জুড়ে উৎসব মুখোর নির্বাচনী পরিবেশের সৃষ্টি হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জননেতা মোতাহার হোসেন তালুকদার বলেন ফুলপুর ও তারাকান্দা আসনে সার্বিক উন্নয়নই তার প্রধান অধিকার। তিনি আরো বলেন নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা কর্ম সংস্থানের কাজ করবেন। তিনি আরো প্রতিজ্ঞা করেন এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি ফুলপুর তারাকান্দাকে আধুনিক ও সমৃদ্ধ অঞ্চলে রুপান্তর করতে আমি বদ্ধ পরিকর। এমনি আপ্রাণ চেষ্টা করব। গণমিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা স্থানীয় বিএনপি নেতা কর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। আরো জানান আগামী দিনে ব্যাপক পরিসরে নির্বাচনী কার্যক্রম চালানো হবে এবং তৃণমূল পর্যায়ে প্রচারণা জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *