৯৯ নং আসন, খুলনা-১ দাকোপ বটিয়াঘাটা ১০ দলীয় জোট প্রার্থী বাবু কৃষ্ণনন্দীর জনসভা

সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরো চিফ:
আজ শুক্রবার বিকাল ৩ টায় বটিয়াঘাটার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের আয়োজনে ১০ দলীয় প্রার্থীর জনসভা অনুষ্ঠিত।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ দলীয় জোট তথা জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী। সভাপতিত্ব করেন ৩ নং গঙ্গারামপুর জামায়াত ইসলামের সভাপতি হাফেজ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত আমির হাফেজ আশরাফ আলী। ঢাকা উত্তরের শ্রমিক কল্যাণ জয়েন সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুব আলম মিলন। খুলনা জেলা শ্রমিক কল্যাণের জয়েন সেক্রেটারি আল আমিন গোলদার। এবি পার্টি জয়েন্ট সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, ৪ নং সুর ইউনিয়ন আমির ইয়াসিন আরাফাত, ডুমুরিয়া অমুসলিম শাখার চেক্রেটারী ও ডুমুরিয়া স্বন্দীপ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবু দেব প্রসাদ মন্ডল, ২ নং ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলাম, ৩ নং ইউনিয়নের সেক্রেটারি রোকনুজ্জামান, ৪ নং সুরখালী ইউনিয়নে সেক্রেটারি মোহাব্বাত আলী খান, ২ নং ইউনিয়নের সেক্রেটারি আব্দুস সামাদ গাজী, সহ শত শত নেতা কর্মী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় বলেন, সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে আগামীতে ইনশাআল্লাহ ১০ দলীয় জোট সরকার গঠন করবে। আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়-ভীতি হুমকি ধামকি দেওয়া হচ্ছে, বিএনপি মনোনীত প্রার্থী’র ব্যবহৃত মঞ্চ ব্যবহার করতে নিষেধ করেছেন বলে অভিযোগ করেন, এটা আমি আশা করিনি, খুবই কষ্ট পেয়েছি, কয়েকদিন আগেই একসাথে বসে কতো আন্তরিকার সহিত কথা হলো। তিনি বলেন, রাজনীতির মাঠে হার জিত থাকবে এটা মেনে নিয়েই মাঠে কাজ করার আহব্বান করছি। আমরা যদি এখনই শত্রু মনে করি, তাহলে নির্বাচনের পরে কি করবো। কথা দিচ্ছি আমি এমপি হলে দাকোপ-বটিয়াঘাটা বাসীর স্বার্থে বিএনপি তথা সকল শ্রেণি পেশার মানুষের অধিকার ও উন্নয়নের কাজ করবো। সকলে ন্যায়-ইনসাফ সকল ধর্ম বর্ণ দল মত ও মানুষের অধিকার নিরাপত্তা বজায় রাখতে “দাড়িপাল্লা”কে ভোট দিন ও “হ্যাঁ” ভোট দিয়ে রাষ্ট গঠনে সহায়তা করুন।
অনুষ্ঠান শেষে এমপি প্রার্থী কৃষ্ণ নন্দী বাবুর সাথে কথা হয় আমাদের পত্রিকার খুলনা জেলা ব্যুরো চিফ ও দপ্তর সম্পাদক সেখ রাসেল এর সাথে, তিনি জিজ্ঞাস করনে এই এলাকার মানুষের কাছে আপনার ম্যাসেজ কি? তিনি উত্তরে বলেন, দাকোপ বটিয়াঘাটা মানুষ এমপির নিকট খাবার চাই না, চাই নদী ভাঙ্গন রোধ, যাাতায়াত ব্যবস্থা উন্নয়ন, তাদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকরণ, স্বাস্থ্যসেবা, দূর্ণীতি, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত বাংলাদেশ। আমি আপ্রাণ চেষ্টা করবো আমরা ওয়াদা রক্ষা করার। আমি যদি এমপি হতে নাও পারি তবুও দাকোপ-বটিয়াঘাটা বাসীর কাছে থেকে সরে যাবোনা। আমি প্রমাণ করবো আমি আশ্বাস ভরসা যখন দিয়েছি, তা পালন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *