গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের নিমিত্তে খুলনা বিভাগীয় ইমাম সম্মেলনে কেএমপি কমিশনারঃ
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
আজ ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বেলা ২.০০ ঘটিকায় খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের নিমিত্তে খুলনা বিভাগীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলী রীয়াজ, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ও মুখ্য সমন্বয়ক, গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম।
জনাব মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, কেএমপি কমিশনার মহোদয় বলেন, একজন শাসক যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সে নিশ্চয়তা দিতেই গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা। জনগণের ভোটাধিকার সুরক্ষিত রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে ভোটাররা নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। কেএমপি’র বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল এবং স্পর্শকাতর এলাকাগুলোতে পর্যাপ্ত পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যেই জোরদার করা হয়েছে। ভোটারদের ভোটকেন্দ্রে যাতায়াত থেকে শুরু করে ভোট প্রদান ও নিরাপদে বাড়ি ফেরা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জনাব মনির হায়দার, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য); জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, খুলনা রেঞ্জ ডিআইজি; জনাব মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, খুলনা বিভাগীয় কার্যালয়, জনাব আবুল ফাত্তাহ মোঃ নাজমুস সউদ, খতিব বাইতুল মেরাজ জামে মসজিদ, খুলনা, মাওলানা মোঃ আব্দুর রহমান অধ্যক্ষ, খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসা, জনাব মুফতি মোঃ ওবাইদুল্লাহ পেশ ইমাম, মেট্রোপলিটন মডেল মসজিদ, খুলনা-সহ খুলনাস্থ ইমামবৃন্দ।

