ঝিনাইদহে মসজিদের কাজের ফাঁকে ‘নেশার আড্ডা’! হাতেনাতে ধরা খেল ৩ শ্রমিক

মশিউর রহমান ঃ
পবিত্র মসজিদের কাজ করতে এসে এ কেমন কাণ্ড! ঝিনাইদহে মাদক সেবনরত অবস্থায় তিন নির্মাণ শ্রমিককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি চার রাস্তার মোড়ে এই অভিযান চালানো হয়। পবহাটি দক্ষিণপাড়া জামে মসজিদে নির্মাণ কাজের জন্য এসেছিলেন এই তিন শ্রমিক। কিন্তু কাজের ফাঁকে তারা লিপ্ত হন মাদক সেবনে। ঠিক সেই মুহূর্তেই জেলা প্রশাসনের বিশেষ অভিযানে তারা হাতেনাতে ধরা পড়েন।আটককৃতরা হলেন:
১. ইয়াসিন (২২), মুরারিদহ গ্রামের আবু কালামের ছেলে। ২. এনামুল (২৪), উদয়পুর গ্রামের আব্দুর সাত্তারের ছেলে। ৩. সোহাগ (৩৫), শৈলকূপা উপজেলার ভাটই বৃত্তিপাড়ার কাশেমের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (৫) ধারায় দ্রুত বিচার সম্পন্ন করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত নিম্নোক্ত সাজা প্রদান করেন এতে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড। ও ১০০ টাকা জরিমানা (অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড)।

হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধ তথ্যচিত্রকে বলেন,”মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

এই সাঁড়াশি অভিযানে জেলা প্রশাসনের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর অপূর্ব বিশ্বাস, এএসআই ফরহাদ হোসেনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ বাহিনীর সদস্যরা।
মাদকমুক্ত সমাজ গড়তে আপনার সচেতনতাই শক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *