নবীজির ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে, তারেক রহমান পক্ষান্তরে মির্জা ফখরুল বলেছে শরীয়া আইন মানিনা

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
বিএনপি নির্বাচিত হলে নবীজির ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অপরদিকে মির্জা ফখরুল বরাবরই বলে আসছেন, আমরা শরীয়া আইন মানিনা। একই দলের প্রধান দুই ব্যক্তির বক্তব্য দু’রকম এটাওকি আই হ্যাভ দ্যা প্লান। নির্বাচনে বিএনপি এক কথা রাখবে না পূর্বের মতোই আশ্বাস দিয়ে ক্ষমতায় গিয়ে ভঙ্গ করবে। তবে আওয়ামীলীও একই বক্তব্য দিয়ে ক্ষমতায় বসে দেখা গেছে তার বিপরীত মুখী কাজ করেছেন।

তারেক রহমান বলেন, দেশের স্বার্থই তার রাজনীতির একমাত্র অগ্রাধিকার। অন্য কোনো দেশের নয়—সবার আগে বাংলাদেশ। তিনি বলেন, হাজার হাজার গুম-খুনের বিনিময়ে আজ আমরা এখানে লক্ষ জনতা একত্রিত হয়েছি। গত ১৫ বছর একটি দল ক্ষমতার নামে আরেকটি দেশের গোলাম হয়ে গিয়েছিল। তাই আমি বলেছি— দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।বিএনপির চেয়ারম্যান বলেন, গত ১৫ বছর উন্নয়নের নামে দেশের কোটি টাকা লুট হয়েছে। তার প্রমাণ ঢাকা থেকে সিলেটে আসতে যে সময় লাগে, লন্ডনে যেতে এত সময় লাগে না।

তারেক রহমান বলেন, দেশের বেকারত্ব সমাধানে যুবকদের জন্য কাজের ব্যবস্থা করতে চাই। সেটা হয় দেশের ভেতর, না হয় দেশের বাইরে। আমরা যুবক ভাইদের স্বাবলম্বী করতে চাই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে একটি দলের অপপ্রচার মোকাবিলায় হজব্রত পালনকারী এ টি এম হেলাল নামের একজনকে মঞ্চে তুলে তার মুখে মাইক্রোফোন দিয়ে তারেক রহমান প্রশ্ন করেন, পবিত্র কাবা শরিফের মালিক কে?’ লোকটি উত্তর দেন, ‘আল্লাহ’।

তখন সমাবেশে উপস্থিত সবাইকে উদ্দেশে করে তারেক রহমান বলেন, ‘কাবা শরিফের মালিক কে? এই দিনদুনিয়া, আমরা যে পৃথিবী দেখি, এই পৃথিবীর মালিক কে? এই সূর্য–নক্ষত্র যা দেখি, এর মালিক কে? বেহেশতের মালিক কে? দোজখের মালিক কে?’ তারেক রহমানের প্রশ্নের উত্তরে সবাই ‘আল্লাহ’ বলে সমস্বরে উচ্চারণ করলে তিনি বলেন, ‘আপনারা সকলেই সাক্ষ্য দিলেন, পৃথিবীর মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ, সেটা কী অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কী দাঁড়াল? নির্বাচনের আগেই একটি দল এই দিব, ওই দিব বলছে, টিকিট দেব, বলছে না? যেটার মালিক মানুষ নয়, সেটার কথা যদি সে বলে, তাহলে সেটা শিরক করা হচ্ছে না? যেটার মালিক আল্লাহ একমাত্র। সবকিছুর ওপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদের ঠকাচ্ছে, নির্বাচনের পর কেমন ঠকানো ঠকাবে, আপনারা বুঝেন এবার।’ তারেক রহমান বলেন, ‘এই কুফরির বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘১৫ থেকে ১৬ বছর ধরে আমরা দেখেছি কীভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হয়েছে, কীভাবে আমি–ডামি নির্বাচন হয়েছে, কীভাবে নিশিরাতে নির্বাচন হয়েছে। এই তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।’

তারেক রহমান বলেন, ‘আমরা দেখেছি, বিগত ১৫ থেকে ১৬ বছরে উন্নয়নের নাম করে কীভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে।’

বিএনপি’ই একজন ব্যক্তির বক্তব্য অনেকের বিরুদ্ধেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। আপনারা সাংবাদিকরা সত্য তুলে না ধরে, তোষামোদি করেন বিধায় আমাদের নেতারা এই ধরণের কথা বলে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *