পিরোজপুরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার:
পিরোজপুরে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও সামাজিক কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের গোলাম হায়দার (জি হায়দার) মাধ্যমিক বিদ্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নাসরিন সুলতানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, মাদক শুধু ব্যক্তিগত জীবন নয়—পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে এবং সচেতন নাগরিক হিসেবে পরিবার ও সমাজে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে হবে।
আলোচনা সভায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী বার্তাসম্বলিত স্টিকার, স্কেল, জ্যামিতি বক্স ও লিফলেট বিতরণ করা হয়।
এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মাদকমুক্ত ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *