ঝিনাইদহের চার সংসদীয় আসনে ২১ প্রার্থীর প্রতীক বরাদ্দ! শুরু হলো নির্বাচনী প্রচারণা

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে মোট ২১ জন প্রার্থী তাদের নিজ নিজ নির্বাচনী প্রতীক গ্রহণ করেছেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলো। প্রতীক হাতে পেয়ে প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে, নির্বাচনটি শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে।

ঝিনাইদহ-১(শৈলকুপা)সংসদীয় আসন-৮১ এএসএম মতিউর রহমান দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), মো. আসাদুজ্জামান ধানের শীষ (বিএনপি), মতিয়ার রহমান ঈগল (এবি পার্টি),শহিদুল এনাম পল্লব কাঁচি (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী), মনিকা আলম লাঙ্গল (জাতীয় পার্টি)।

ঝিনাইদহ-২ (সদর–হরিণাকুণ্ডু) সংসদীয় আসন-৮২ আলী আজম মোহাম্মদ আবু বকর দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট),মো.আব্দুল মজিদ ধানের শীষ (বিএনপি),আসসাদুল ইসলাম মই (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ),আবু তোয়াব কাস্তে (সিপিবি),মমতাজুর রহমান হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ),
সওগাতুল ইসলাম লাঙ্গল (জাতীয় পার্টি)।

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) সংসদীয় আসন-৮৩ অধ্যাপক মতিয়ার রহমান দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), মেহেদী হাসান ধানের শীষ (বিএনপি), (প্রার্থী) হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সুমন কবির ট্রাক (গণঅধিকার পরিষদ)।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের চার ইউনিয়ন) সংসদীয় আসন-৮৪ মাওলানা আবু তালেব দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট),রাশেদ খাঁন ধানের শীষ (বিএনপি),সাইফুল ইসলাম ফিরোজ কাপ-পিরিচ (স্বতন্ত্র, বিএনপি বিদ্রোহী), আব্দুল জলিল হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), খনিয়া খানম উদীয়মান সূর্য (গণফোরাম),এমদাদুল ইসলাম বাচ্চু লাঙ্গল (জাতীয় পার্টি)।

এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রমে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *