নকলায় বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ডিসি

জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা মাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

২০ জানুয়ারি মঙলবার ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন জেলা প্রশাসক । পরিদর্শনকালে তিনি গণভোটের বিষয়ে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক বক্তব্য দেন।

ওইসময় শেরপুরের পুলিশ সুপার, শেরপুর সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার, এনএসআই এর উপ-পরিচালক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক আগামী ১২ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *