দিনাজপুর-৫ আসনে জামায়াত ও খেলাফত মজলিসের দুই প্রার্থী প্রত্যাহার

এম.ইসলাম পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বতীপুর-–ফুলবাড়ী (দিনাজপুর)-৫ আসনের জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারী) দিনাজপুর জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার কার্যালয়ে উপস্থিত হয়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল কাদের চৌধুরী তাদের মনোনয়পত্র প্রত্যাহার করে নেন। এনিয়ে এই আসনে প্রার্থীর সংখ্যা দাড়ালো ৭ জনে। বৈধ ঘোষিত প্রার্থীরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান- এর ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্ঠা ও বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান, এনসিপির প্রার্থী ডা: আব্দুল আহাদ, স্বতন্ত্র প্রার্থী এ,জেড,এম রেজওয়ানুল হক, ছাড়াও আরও তিনজন স্বতন্ত্র প্রার্থী এস এম জাকারিয়া বাচ্চু, হয়রত আলী বেলাল, রুস্তম আলী এবং জাতীয় পার্টির প্রার্থী কাজী আব্দুল গফুর।
এর আগে গত (৪ জানুয়ারী) দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে (পার্বতীপুর-–ফুলবাড়ী) দিনাজপুর-৫ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। ১০ জন মনোনয়ন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এসময় আমজনতা পার্টির প্রার্থী ইব্রাহীম আলী মন্ডল এর মনোনয়ন বাতিল করা হয়।
পার্বতীপুর-ফুলবাড়ী এই দুই উপজেলা নিয়ে দিনাজপুর-৫ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বতীপুর-ফুলবাড়ী দিনাজপুর-৫ সংসদীয় আসনে প্রথমবারের মতো নতুন ২৭ হাজার ৩৮১ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৫০ হাজার ১৩৫ জন। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন। এই আসনে বর্তমানে নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র তিনজন। এর মধ্যে রয়েছে পার্বতীপুরে ২ ও ফুলবাড়ীতে ১ জন হিজড়া। গত নির্বাচনেও তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন ছিল। নির্বাচনে নতুন করে যুক্ত হওয়া ভোটারদের মধ্যে নারী ভোটার ১৩ হাজার ৯২৭ জন এবং পুরুষ ভোটার ১৩ হাজার ৪৫৪ জন। নতুন ভোটার ২৭ হাজার ৩৮১ জন। ফলে, নতুন তালিকায় পুরুষের তুলনায় নারী ভোটার সংখ্যা বেশি।
এবিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাচন অফিসার শুভ কুমার সরকার বলেন, এ উপজেলায় একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ভোটার বেড়েছে ১৮ হাজার ৯৬৮। হালনাগাদ তালিকায় বেড়ে দাঁড়িয়েছে ভোটার ৩ লাখ ১৯ হাজার ৬২। এখানে ভোট কেন্দ্রের সংখ্যা ৮৯টি। অপরদিকে, এই আসনের ফুলবাড়ী উপজেলায় ১ পৌরসভা ও ৭টি ইউনিয়নে আগের নির্বাচনে ভোটার ছিলেন ১ লাখ ৫০ হাজার ৪১ জন। এবার ১ লাখ ৫৮ হাজার ৪৫৪ জন। ফুলবাড়ী উপজেলায় ভোটার বেড়েছে ৮ হাজার ৪১৩ জন। এখানে ভোট কেন্দ্র রয়েছে ৫২টি। এই আসনে সবমিলে কেন্দ্র ১৪১ টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *