বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিধান করালেন চাঁদপুরের পুলিশ সুপার

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিধান করান চাঁদপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান মহোদয়।
এ সময় কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন— বিশ্ব জিৎ নাথ, হৃদয় দাস, মোঃ রাসেল, পলাশ মিয়া, মোঃ মনির উদ্দিন, মোঃ সফিউল আলম, লিয়াকত মোহাম্মদ সাগর, মোঃ আরিফুল ইসলাম এবং সুমি রানী দাশ।
র‌্যাংক ব্যাজ পরিধান শেষে, পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানান এবং দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পেশাদারিত্ব, সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পদোন্নতির সঙ্গে দায়িত্ব ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পায়— তা সর্বদা মনে রেখে জনগণের সেবায় নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ পেশাদার ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) চাঁদপুর নাদিরা নূর এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) চাঁদপুর মোঃ লুৎফর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *