অবসরজনিত বিদায় সংবর্ধনাঃ কেএমপি
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব কাজী দাউদ হোসেন; সহকারী পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) জনাব এস,এম আনোয়ার হোসেন এবং মিনিস্ট্রিয়াল স্টাফ কেএমপি’র হিসাব শাখার ক্যাশিয়ার জনাব শেখ আঃ হান্নান দীর্ঘ চাকুরী জীবন শেষে অবসরে যাওয়ায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আজ ১৯ জানুয়ারি কেএমপি হেডকোয়র্টার্সে পুলিশ কমিশনার কার্যালয়ে জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় তাদের ফুলেল শুভেচ্ছা এবং স্মৃতিস্মারক প্রদান করেন। একইসাথে তার অবসরকালীন সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। বিদায়ীদের উদ্দ্যেশে কমিশনার মহোদয় বলেন, অবসর জীবনকে কর্মহীন বা বেকার ভাবার কোনো সুযোগ আছে বলে মনে করবেন না। পারিবারিক সকল কাজ কর্মের পাশাপাশি জীবনটাকে মানুষের কল্যাণে কাজে লাগানোর পরামর্শ প্রদান করেন। এই পুলিশ পরিবার থেকে বিদায় নেওয়ার পরও আজীবন আপনারা আমাদের সাথেই থাকবেন, যেকোনো প্রয়োজনে যেকোনো সময় পুলিশ কমিশনার এর দরজা আপনাদের জন্য খোলা থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ-সহ ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

