পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার:
রবিবার (১৮ জানুয়ারি) পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং সঞ্চালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা।
কল্যাণ সভায় উপস্থিত পুলিশ অফিসার ও সদস্যরা তাঁদের সামগ্রিক সমস্যার কথা উপস্থাপন করেন। এসব সমস্যা গুরুত্বসহকারে শুনে তা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত ছুটি প্রদান, আবাসন সুবিধা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সেবা, মানসম্মত খাবার নিশ্চিতকরণসহ শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনবান্ধব পুলিশিং জোরদার করতে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান পুলিশ সুপার।
কল্যাণ সভার শেষপর্যায়ে দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতি হিসেবে কয়েকজন পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহানসহ সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, আরও-১ রিজার্ভ অফিস, সিভিল স্টাফ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

