ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনঃ কমিশনার কেএমপি

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আজ ১৭ জানুয়ারি সকাল ৯.৩০ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, একজন মানুষকে সুস্থ থাকতে হলে অবশ্যই শারীরিকভাবে ফিট থাকতে হয়। এক্ষেত্রে খেলাধুলার কোন বিকল্প নাই। খেলাধুলা আমাদের মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি দৈহিকভাবে সুস্থ থাকতে সহায়তা করে। তিনি বলেন দুই দলের মধ্যে একটি চমৎকার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সবাই উপভোগ করবেন। ভালো খেলার মাধ্যমে ভবিষ্যতে খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে এবং পুলিশের জাতীয় পর্যায়ের খেলায় ভালো সাফল্য অর্জন করা সম্ভব হবে। এছাড়াও পুলিশ সদস্যদের মধ্যে কর্মোদ্দীপনা বাড়াতে এবং মানসিকভাবে উজ্জীবিত করতে ক্রিকেটের পাশাপাশি ফুটবল, ভলিবল এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের জন্য নির্দেশনা প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *