সুজানগরে আমর্ড ফোসের্স মেডিকেল কলেজ শিক্ষার্থীদর উদ্যোগে ফ্রি মেডিকেল ও শীতবস্ত্র বিতরণ ক্যাম্পেইন

সুজানগর(পাবনা)প্রতিনিধি: আমর্ড ফোসের্স মেডিকেল কলেজ ঢাকা এর শিক্ষার্থীদের উদ্যোগে শীতকালীন ফ্রি মেডিকেল এবং শীতবস্ত্র বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাবনার সুজানগরের চরবিশ্বনাথপুর বিশ্বাস বাড়িতে ফ্রি মেডিকেল ও শীতবস্ত্র বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ ঢাকার শিক্ষার্থী ডাঃ সাদমান সাব্বির এর আয়োজনে,এক হাজার মানুষের দক্ষ চিকিৎসক কর্তৃক চিকিৎসা সেবা, বিনামূল্যে ডায়বেটিস এবং রক্তচাপ পরিমাপ, বিনামূল্যে জরুরী ঔষধ প্রদান, ব্লাড গ্রুপিং ও অসহায় এবং দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রইচ বিশ্বাস,উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম,মিনু মন্ডল, রকি প্রমুখ।

ক্যাপশন: পাবনার সুজানগরে ফ্রি মেডিকেল ও শীতবস্ত্র বিতরণ করেন, ডাঃ সাদমান সাব্বির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *