আই হ্যাভ দ্যা প্ল্যানের একটি অংশই কি ছিলো চরমোনাইয়ের দলকে জোট থেকে সরিয়ে নেয়ার, দেশ বাসির জিজ্ঞাসা

সেখ রাসেল, দপ্তর সম্পাক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে আছে প্রধান দুই দল, বিএনপি ও জামায়াতে ইসলাম। প্রতিনিয়ত পাল্টাচ্ছে নির্বাচনের সমীকরণ। নিঃসন্দেহে বর্তমানে বিএনপি একটি বৃহত্ত দল হলেও জামায়াত ইসলাম ইতিমধ্যে শহর থেকে গ্রাম থেকে আরও গ্রামের প্রায় প্রতিটি ঘরে পৌছে গেছে জামায়াত ইসলাম। কয়েকটি জরীপে জামায়াতে ইসলামও প্রায় সমান সমান অবস্থান করতে সক্ষম হয়েছে।
এরই মধ্যে তারেক রহমান দেশেই এসে জানান দিলেন, আই হ্যাভ দ্যা প্লান। প্ল্যান কি: দেশের অর্থনীতি, যুব সমাজের বেকারত্ব, না কি দেশের মানুষের উন্নত চিন্তাভাবনা পরিনত করা। এ নিয়ে তিনি সুনিদির্ষ্টভাবে স্পষ্ট করেন নি। তবে তিনি বেকার ভাতার কথা উল্লেখ করেছেন, তার দলের নেতা কর্মীরা উল্লেখ করেছেন ফ্যামিলি কার্ডের কথা।
অপরদিকে ‍জামায়াত ইসলাম উল্লেখ করেছেন, কাজের মাধ্যমে বেকার সমস্যা দূরীকরণ, বিবাহীত চাকুরীজীবি নারীদের কর্মঘন্টা কমিয়ে আনা, ইসলামী মূল্যবোধ তৈরি করা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের এক কর্মী বলছিলেন, তারেক রহমানের আই হ্যাভ দ্যা প্লানের একটি অংশ হয়তো তলে তলে বিএনপি-ইসলামী আন্দোলন বাংলাদেশের আতাত। তবে প্ল্যানে কাজ হলেও সরাসরি বিএনপির সাথে নির্বাচনে যেতে গেলে আমাদেরকে জাতীয় মোনাফেক বলা হবে, তাই হয়তো নিজেদের মতো করে নির্বাচন করতে হচ্ছে। তবে আমিও আমার কিছু পরিচিত জনদের কথা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সরে যাবোনা কিন্তু ভোট দিবো জামায়াত কে। তখন প্রশ্ন করি, এটা কেমন? তখন তিনি তার প্রতি উত্তরে বললেন, নিজের বিবেককে তো আর বিসর্জন দিতে পারিনা। আমার ভোটকে পুজি করে অর্থ পাবে আমাদের নেতা কর্মীরা এটা কিভাবে মেনে নিতে পারি। পরবর্তী প্রশ্ন করতে গেলে তিনি বলেন আপনারা মিডিয়ার লোক তিল কে তাল বানাবেন, আপনার সাথে আর কোন কথা নেই।
লোকমুখে এমনটিও শোনা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ একসময় আওয়ামীলীগের পৃষ্ঠপোষকতায় ছিলেন এবং সর্বশেষ বিএনপির মির্জা ফকরুল বলেছিলেন, আমরা ক্ষমতায় গেলে আওয়ামীলীগের সকল মামলা তুলে নেব। বিগত ২৭/০১/২০২৫ তারিখে সোমবার সোমবার দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে ১০ বিষয়ে একমত হয়েছিলেন। সে সময় কি এ ধরণের চক্রান্ত হয়েছিলো বলে অনেক রাজনৈতিক নেতাদের ভাষ্য।
তাহলে গোপন কোন সমঝোতার রূপ কি বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিতর। নির্বাচনী ফলাফলেই তা বোঝা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *