ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

মশিউর রহমান ঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ১৪/০১/২০২৬ খ্রি. তারিখ ২৩:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন টঙ্গাবাড়ী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সাকমান হোসেন (৪৬), পিতা-মৃত আবু বক্কর সরকার, মাতা-সখিনা বেগম, সাং-কোনাগাতী, থানা-সদর, জেলা-সিরাজগঞ্জ, এ/পি সাং-টংগাবাড়ী (জয়নুদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ মানিক (৩০), পিতা-মোঃ আঃ জলিল, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-টংগাবাড়ী, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয় কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন ।
উল্লেখ্য যে, উক্ত ১ নং আসামীর বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে।

উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নং-৪৪, তারিখ-১৫/০১/২০২৬ খ্রিঃ ধারা-৩৬(১) সারণির ১০ (ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮: রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *