কারো সাথে সমঝোতা নয় এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
ছাপ জানিয়ে দিলেন, কারো সাথে জোট সমঝোতা নয় বরং এককভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ২৭০টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে দুটি বাতিল হয়েছে। বাকি ২৬৮টি আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মাঠে থাকতে বলেছি।’ ‘একজনও মনোনয়ন প্রত্যাহার করবেন না।
আজ বেলা ৩:৩০ টার দিকে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান এসব কথা বলেন। দলের নির্বাচনী আসন সমঝোতা বিষয়ে অবস্থান জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তবে এ নিয়ে জনমনে আলোচনা সমালোচনার ঝড় বইছে, অনেকের ও শিক্ষিত মহলের কিছু আলোচনা বুঝা যায়, বড় কোন দলের সাথে সম্পৃক্ত না হয়ে জোটের কাজ চালিয়ে যাবে, যাতে জামায়াত জোট ক্ষমতায় যেতে না পারে। এমনকি অনেকেই বলছেন, তারা পূর্বেও ভালো কোন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে, এবারও হয়তো একই কাজ করতে চলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এতে জামায়াত জোটে কোন প্রভাব পড়বে কিনা জিজ্ঞাসা করলে অনেকেই বলেছেন এতে করে জামায়াত একটি সুপরিকল্পিত চক্রান্তের হাত থেকে রক্ষা পেল। এক আইন প্রণয়নকারী সংস্থার সদস্য বলছিলেন, কেমন যেন নিজের নাক কান কেটে অন্যের যাত্রা নষ্ট করার চেষ্টা, তবে কি তা সম্ভব হবে, রাজনীতির মাঠ কি ফলাফল দেয়, দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *