আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৬ (ষোল) কেজি গাঁজা উদ্ধার প্রাইভেটকার সহ ০১ মাদক কারবারী গ্রেফতার
ডেস্ক রিপোর্ট:
গতকাল ১৫/০১/২০২৬ খ্রি. ০৯.৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকার তল্লাশী করে ১৬ (ষোল) কেজি গাঁজা সহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা: ১। মোঃ সাইফুল ইসলাম (২৬) পিতা- সফি মোল্লা মাতা- নূর খাতুন সাং- জাকির কাজী কান্দি, চরজালালপুর থানা- গোসাইরহাট জেলা- শরিয়তপুর। পুলিশ সূত্রে জানা যায়, এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

