অবশেষে জামায়াত জোটের চূড়ান্ত আসন ঘোষণা, কারা কতটি আসন পেলেন
সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
দীর্ঘ আলোচনা সমালেচনার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুপস্থিতিতে ৪৭ টি আসন ফাকা রেখে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ২৫৩ টি আসন বণ্টন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯ঃ৩০ টায়। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আসন সমঝোতা ও কোন দল কত আসন পেয়েছে তা প্রকাশ করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী জামায়াতে ইসলামী পেয়েছে ১৭৯ টি আসন, এনসিপি ৩০ টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০ টি আসন, খেলাফত মজলিস ১০ টি আসন, এলডিপি ৭ টি আসন, এবি পার্টি ৩ টি আসন, নেজামে ইসলামি পার্টি ২ টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসন। বাকি ৪৭ টি আসন রাখা হয়েছে ১১ দলীয় জোটের শরিক ইসলামী আন্দোলনের জন্য। তবে, এই দলের কোনো নেতা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ শরিক দলগুলোর অন্যান্য নেতারা।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জোবায়ের, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদের, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির আনোয়ারুল হক, সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ।
এদিকে, আজ ১৬ জানুয়ারি বিকাল ০৩:০০ টায় ‘নির্বাচনী সমঝোতা বিষয়ে’ সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছে প্রেস ব্রিফিং করবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

