তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের ভার্চুয়াল বৈঠক

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের জেমিসন গ্রিয়ারের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জেমিসন গ্রিয়ার। আজ শুক্রবার সকাল ৯টায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে ভার্চুয়ালি এই বৈঠকে যুক্ত হন তারেক রহমান।

ভার্চুয়াল বৈঠকের বিষয়টি বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী নিশ্চিত করেছেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।
বৈঠকে মূলত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যতের অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তারেক বলেন, ”কথার রাজনীতি মানুষ আর চায় না। পরিষ্কারভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেমন বুঝি, এখানে প্রতিটি মানুষ অনুধাবন করেন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় এখন। আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়, জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *