ই-ট্রাফিক প্রসিকিউশন এবং জরিমানা আদায় সংক্রান্ত কর্মশালার শুভ উদ্বোধনঃ কেএমপি
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
আজ ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ সকালে জোড়াগেট ট্রাফিক অফিসের সম্মেলন কক্ষে ২দিন ব্যাপী ই-ট্রাফিক প্রসিকিউশন এবং জরিমানা আদায় সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা মহোদয়। অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় বলেন, খুলনা মহানগরীতে ট্রাফিক আইন প্রয়োগকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ই-ট্রাফিক প্রসিকিউশন এবং জরিমানা আদায় সংক্রান্ত কর্মশালার আয়োজন করা হয়েছে। স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মান উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় কেএমপি’র অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ ছয়রুদ্দীন আহম্মেদ-সহ সহকারী পুলিশ কমিশনারবৃন্দ ও টিআই ও সার্জেন্টগণ উপস্থিত ছিলেন।

