সরকারী বটিয়াঘাটা ডিগ্রী কলেজে প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরো চিফ:
খুলনা সরকারী বটিয়াঘাটা ডিগ্রী কলেজে প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১৪/০১/২৫ তারিখ বুধবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার এর প্রতিনিধি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তাহাসিন রেজা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,অত্র কলেজের অধ্যক্ষ অমিতেষ দাস।
উক্ত প্রতিযোগিতা পরিচালনা করেন, অধ্যাপক আবুল কালাম আজাদ। এসময়ে উপস্থিত ছিলেন, কজেলের সাবেক অধ্যাপক সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, কলেজের অধ্যাপকবৃন্দ, সাংবাদিক তরিকুল ইসলাম, মোঃ সোহরাব হোসেন মুন্সী, ইমরান হোসেন, ভূমি দাতা অনুপ সরকার, অবঃ শিক্ষক গৌরহরি বৈরাগী, ভূমি দাতা শংকর মন্ডল ও ছাত্র-ছাত্রীবৃন্দ। আজ বৃহস্পতিবার সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *