পিরোজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জনবল ও সরঞ্জাম সংকটে, ঝুঁকির মধ্যেই চলছে অভিযান

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চরম জনবল ও সরঞ্জাম সংকটের মধ্য দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। মাত্র পাঁচজন সদস্য নিয়ে পুরো জেলার মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার মুখে পড়ছেন কর্মকর্তারা।
পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন,আমাদের জেলার মতো গুরুত্বপূর্ণ এলাকায় মাদক দমন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল, সরকারি যানবাহন ও অস্ত্রের মারাত্মক ঘাটতি রয়েছে। বর্তমানে মাত্র পাঁচজন সদস্য দিয়ে পুরো জেলার দায়িত্ব পালন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, অভিযানে যাওয়ার সময় নিজেদের নিরাপত্তাই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। অনেক সময় মাদক কারবারিরা সংঘবদ্ধ ও সশস্ত্র থাকে, অথচ আমাদের কাছে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র নেই। ফলে জীবনের ঝুঁকি নিয়েই দায়িত্ব পালন করতে হচ্ছে।
সহকারী পরিচালক জানান, একটি কার্যকর ও টেকসই মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার জন্য দ্রুত জনবল বৃদ্ধি, সরকারি যানবাহন সরবরাহ এবং কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্র প্রদান এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এসব ব্যবস্থা গ্রহণ না করা হলে মাঠপর্যায়ে মাদক দমন কার্যক্রম আরও কঠিন হয়ে উঠবে।
সচেতন মহলের মতে, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এই পরিস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ সংস্থাকে শক্তিশালী করা সময়ের দাবি। প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম সরবরাহ করা হলে পিরোজপুরে মাদকবিরোধী অভিযান আরও গতিশীল ও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর শহরে মাদকদ্রব্যের একটি বড় অংশ নদীপথে ঢুকছে। সিলেট ও কুষ্টিয়া থেকে বালু ও পাথর বহনকারী জাহাজের আড়ালে মাদক কারবারিরা এসব মাদক পরিবহন করছে বলে অভিযোগ রয়েছে। নদীপথের এই অবৈধ চোরাচালান বন্ধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত নজরদারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *