ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা—
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া টু সাবব্রিজ সড়কের গাজীপুর এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রান্ত (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন (২২) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতব্রীজের নিকট দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
নিহত প্রান্ত ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। আহত নয়ন একই গ্রামের নফর আলীর ছেলে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রান্তকে মৃত ঘোষণা করেন। আহত নয়নের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রান্তের অকাল মৃত্যুতে বাহাদুরপুর গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *