গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি: জামায়াত আমির গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোট মানে জনগণের সরাসরি মতামত। গণভোট মানে জনগণ নিয়ন্ত্রিত রাষ্ট্র। ‘হ্যাঁ’ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা। আসুন, দল-মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি। আপনার একটি ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রধান হাতিয়ার।

গতকাল জামায়াত আমির ডা. শফিকুর রহমান ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন। পোস্টে জামায়াত আমির আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-‘হ্যাঁ’ ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান। ‘হ্যাঁ’ ভোট মানে জুলাই সনদের পক্ষে অবস্থান। ‘হ্যাঁ’ ভোট মানে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া। ‘হ্যাঁ’ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা। আসুন, দল-মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি। আপনার একটি ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রধান হাতিয়ার।

তিনি বলেন, আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। গণভোটের মাধ্যমে আমরা অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিপরীতে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।
অপরদিকে গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার গণভোটের প্রচারণার লক্ষ্যে ক্যারাভ্যান উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা দেখতে পাচ্ছি একটি বিশেষ দল গণভোটে ‘না’-এর পক্ষে কথা তুলছে। তাছাড়া তারা মিডিয়া এবং বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে ‘হ্যাঁ’র পক্ষে কথা বললেও গোপনে তাদের নেতা কর্মীদেরকে দিয়ে নিরুৎসাহিত করছেন, এমনকি ‘না’ ভোটের পক্ষে নেতা কর্মীদের কাজ করা কথা বলছে।
‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। তবে আমরা বলতে চাই গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আপনারা যদি আমাদের ভোট না-ও দেন, তবুও আমাদের অনুরোধ থাকবে আপনারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *