পিরোজপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের আব্দুর রাজ্জাক সাইফ–মিজান সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার সুরক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত এই মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আগামী মাসের ১২ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমাদের সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা, প্রার্থীদের প্রচারণায় সমান সুযোগ নিশ্চিত করা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের পরিবেশ তৈরিতে পুলিশ প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত দেন এবং নির্বাচনী সময়ে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেন।
সভা শেষে জেলা প্রশাসক সকল দপ্তরের প্রতিনিধিদের প্রতি দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান, যাতে পিরোজপুরে একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

