পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশের অভিযানে ইজি বাইক চোর চক্র গ্রেফতার

মোঃ মনিরুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জিয়াউর রহমানের তত্ত্বাবধানে ভান্ডারিয়া থানায় একটি চৌকস টিম গঠন করা হয়। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যদের সমন্বয়ে পরিচালিত অভিযানে অটো গাড়ি (ইজি বাইক) চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গত ৮ জানুয়ারি ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর গ্রামের ফারুক শিকদারের পুত্র সাইফুল আলম শিকদার (৩৮)-এর ব্যাটারিচালিত অটো গাড়িটি চুরি হয়। এ ঘটনায় তিনি ১০ জানুয়ারি রাতে ভান্ডারিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে প্রথমে মোঃ রায়হান জোমাদ্দারকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভান্ডারিয়া থানাধীন মহিলা কলেজ এলাকা থেকে আরও চারজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া অটো গাড়ির ব্যাটারিসহ কেটে ফেলা অটো গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ভান্ডারিয়া উপজেলার বড় কানুয়া গ্রামের মোঃ সালাম জোমাদ্দারের পুত্র
মোঃ রায়হান জোমাদ্দার (২২), (অটোচালক ও চোর), ভান্ডারিয়া এলাকার মৃত: সোহরাফ সিকদারের পুত্র সুমন সিকদার (৪৫), ভান্ডারিয়া এলাকার মৃত : সুলতান খাঁর পুত্র নুরুল ইসলাম (৫৫), কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার কল্যানপুর গ্রামের ( বর্তমান ঠিকানা – ভান্ডারিয়া ৩ নং ওয়ার্ড) শহিদ জোড়ামানিকের পুত্র মোঃ বক্কার হোসেন (৩২)(বাঙারির দোকান), কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার কল্যানপুর গ্রামের ( বর্তমান ঠিকানা – ভান্ডারিয়া ৫ নং ওয়ার্ড) মৃত: আমজাদ সরদারের পুত্র মোঃ শিপন ইসলাম (৩২),( বাঙারির দোকান),।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *