ঝিনাইদহে নারী খেলোয়াড় ও সংগঠকদের সংবর্ধনা
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ঝিনাইদহে নারী খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিজম কুমার সরকার, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন ও জেলা ক্রীড়া কর্মকর্তা আমানুল্লাহ আহমেদ বক্তব্য রাখেন।
এ সময় জাতীয় নারী ক্রিকেট দলে ডাক পাওয়া জোয়ারিয়া ফেরদৌস জয়িতা, নারী হকি দলে ডাক পাওয়া রিয়া আক্তারসহ বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী মোট ৪০ জন নারী খেলোয়াড় ও সংগঠককে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বক্তারা বলেন, নারীদের খেলাধুলায় সুযোগ-সুবিধা বাড়ালে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে।##

