ঝিনাইদহে শীতার্ত মানুষের পাশে মানবাধিকার সংগঠন
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়া অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। শীতের কনকনে ঠান্ডায় কিছুটা স্বস্তি দিতে শনিবার সকালে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কে সংগঠনটির সদর উপজেলা শাখা কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা শাখার সভাপতি আহম্মেদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবলু কুন্ডু।
এসময় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, নির্বাহী সদস্য ডা. মুন্সী রেজা সেকেন্দার, কামরুজামান পিন্টু, রুহুল আমিন, এস এম তালেবুল ইসলাম, কাজী আতিয়ার রহমানসহ মানবাধিকার কর্মী সাইদুর রহমান বাদশা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সংস্থার পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকার শতাধিক ছিন্নমূল, নির্যাতিত ভিকটিম, গরিব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।##

