কালীগঞ্জে লিচু বাগান থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের গুঞ্জননগর এলাকায় একটি লিচু বাগান থেকে অজ্ঞাত এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে ওই তরুণের মৃত্যু হয়েছে। বাগানটি লোকালয় থেকে দূরে হওয়ায় এতদিন বিষয়টি নজরে আসেনি।
মরদেহের পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও লাল-কালো রঙের সুয়েটার। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হবে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *