সুজানগরে গুলশান থানা বিএনপির যুগ্ম আহবায়ক সিদ্দিক বিশ্বাস কে সংবর্ধনা

সুজানগর(পাবনা)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গুলশান থানার যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়াতে সুজানগরের কৃতি সন্তান সিদ্দিকুর রহমান সিদ্দিক বিশ্বাস কে সুজানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শো ডাউনের মাধ্যমে তাকে বরণ করে নিয়ে উপজেলা চত্বরে গিয়ে তাকে সংবর্ধনা প্রদান করেন। গুলশান থানা বিএনপির যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়ে প্রথম বারের মত বাড়ীতে আসার পথে বিএনপির নেতাকর্মীরা চিনাখড়া বাজারের বাসস্ট্যান্ড অবস্থান করেন। তিনি বাসস্ট্যান্ডে পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
শনিবার বিকেলে পাবনার সুজানগরের চিনাখড়া বাজার থেকে সিদ্দিকুর রহমান সিদ্দিক বিশ্বাস কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সুজানগরের পথে রওনা হয়।
মোটরসাইকেল শোভাযাত্রা টি চিনাখড়া বাজার থেকে উপজেলা চত্বরে গিয়ে গুলশান থানা বিএনপির যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান সিদ্দিক কে সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা প্রদান শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, গুলশান থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক বিশ্বাস।এ সময় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর বিশ্বাস,উপজেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নবী মোল্লা, ছাত্র নেতা আব্দুল্লাহ প্রমুখ।

ক্যাপশন: পাবনার সুজানগরে গুলশান থানা বিএনপির যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান সিদ্দিক বিশ্বাস কে ফুলেল শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *