কক্সবাজারের সাংবাদিক হান্নান শাহ্’র মৃত্যুতে অপরাধ তথ্যচিত্র পরিবারের শোক
নিজাম উদ্দিন কক্সবাজার: পাঠকপ্রিয় জাতীয় সপ্তাহিক অপরাধ তথ্যচিত্র -পত্রিকার কক্সবাজার জেলার সাবেক প্রতিনিধি এস.এম হান্নান শাহ্’র মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তিনি শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান এবং দীর্ঘ ১৩ দিন পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন বলে জানান তার সহকর্মী মোঃ নিজাম উদ্দিন। দুই ছেলে-মেয়ের জনক এসএম হান্নান শাহ্ কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকার মরহুম মাওঃ বদিউর রহমানের পুত্র। সাবেক এই প্রতিনিধির মৃত্যুতে আমরা অপরাধ তথ্যচিত্র পরিবার গভীর শোক প্রকাশ করছি। এরই সাথে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন!

