পিরোজপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৬ এর লিখিত পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে পিরোজপুর জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
পরিদর্শনকালে তাঁরা পরীক্ষাকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনীর টহলও ছিল, যা পরীক্ষার্থীদের মাঝে আস্থা ও নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করেছে।
জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার বলেন, “যোগ্য ও মেধাবীদের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে এই নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেকোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

