দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চরতারাপুরের কাঁচি পাড়ায় দোয়া মাহফিলে – শিমুল বিশ্বাস
সুজানগর(পাবনা)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে বিএনপির আয়োজনে, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া ও মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের উপর স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ধানের শীষের কান্ডারি ও বিশিষ্ট শ্রমিকনেতা এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু,সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজানুল ইসলাম বোলাল, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম,পাবনা পৌরসভার সাবেক কাউন্সিলর ফরহাদ জোয়ার্দার, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক বাচ্চু, জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমদ। ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল বারেক মৃধার সভাপতিত্বে ও সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান খোকন জোয়ার্দার,সুজানগর পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রইচ উদ্দিন বিশ্বাস।এ সময় জেলা যুবদলের প্রচার সম্পাদক মামুন জোয়ার্দার,
ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন, পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ইকরামুল ইসলাম।
ক্যাপশন: পাবনার চরতারাপুর কাঁচি পাড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

