লালমনিরহাটে শীতার্তদের পাশে ‘এসএসসি ৮১ ব্যাচ’

মোঃ হাজের আলী, লালমনিরহাট:
লালমনিরহাটে হাড়কাঁপানো শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এসএসসি ৮১ ব্যাচের বন্ধুদের সংগঠন “একাশিয়ান”।
আজ বিকেলে সদর উপজেলার দুরাকুটিগ্রাম এলাকায় সংগঠনটির সদস্য ড. ইসরাত হোসেন প্রধান অতিথি থেকে ৫’শত শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, একাশিয়ান এর সদস্য কৃষিবিদ সঞ্জয় কুমার দাস, সদস্য পংকজ বণিক।
উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলায় জেঁকে বসেছে তীব্র শীত। কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। এমন পরিস্থিতিতে ‘৮১ ব্যাচ’–এর বন্ধুরা নিজেদের প্রচেষ্টায় এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন। সীমান্ত ঘেষা ধরলা নদী তীরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় বয়বৃদ্ধ, নারী ও শিশুদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ৮১ ব্যাচের প্রতিনিধিরা বলেন, সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে তা থেকেই আজ আমরা বন্ধুদের পক্ষ থেকে এই সামান্য উপহার নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। কম্বল পেয়ে স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানিয়েছেন, আগামীতেও তাদের এই সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *