গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনারঃ

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
আজ ৮ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯.৩০ ঘটিকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ৩৮ বছরে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় বলেন, খুলনা সার্জিকাল ক্লিনিক থেকে যাত্রা শুরু করে মানবসেবায় নিরলস অবদানের মাধ্যমে গাজী মেডিকেল কলেজ হাসপাতাল আজ ৩৮ বছরে পদার্পণ করেছে। পুলিশ ও ডাক্তারের মধ্যে দৃঢ় পেশাগত মেলবন্ধন রয়েছে। পুলিশের তদন্ত কার্যক্রমে ডাক্তারের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিকতা, নৈতিকতা ও সততার মান-এই তিনটি গুণ আমাদের সর্বদা ধারণ করতে হবে। ভালো ডাক্তার হওয়ার বা ভালো পুলিশ হওয়ার আগে সবচেয়ে জরুরি হলো ভালো মানুষ হওয়া।

হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল আনন্দ র‌্যালি, আলোচনা সভা, পিঠা উৎসব, বই বিতরণ, স্বেচ্ছা রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মো. আব্দুল মান্নান, অধ্যক্ষ, গাজী মেডিকেল কলেজ; মেজর ডা. সেখ আমজাদ হোসেন (অব.), পরিচালক, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল। গাজী সেজান তানভীর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-সহ চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *