ভান্ডারিয়ার কাপালিরহাটে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার কাপালিরহাট বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) আয়োজিত এ মানবিক কর্মসূচিতে বাজার এজেন্ট মোহাম্মদ শাহীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক ভান্ডারিয়া শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুদ দাইয়ান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“১৯৯৫ সাল থেকে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি দেশের ব্যাংকিং খাতে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম দায়িত্ব। আজকের এই কম্বল বিতরণ কর্মসূচি সেই সামাজিক দায়বদ্ধতারই একটি বাস্তব উদাহরণ।”
তিনি আরও বলেন,
“ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতা ও দোয়ার মাধ্যমেই আমাদের এই কার্যক্রম আরও বিস্তৃত হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা। এ সময় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হলে তারা ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিশেষে ব্যাংকের সার্বিক উন্নয়ন ও দেশের মানুষের কল্যাণ কামনায় দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন প্রধান অতিথি।

