তারাকান্দায় একদিনের ব্যবধানে দুইটি লাশ উদ্ধার

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার। ময়মনসিংহের তারাকান্দায় একদিনের ব্যবধানে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লাশ গুলো হলো উপজেলার কামারগাও ইউনিয়নের রায়জান গ্রামের জালাল উদ্দীনের ছেলে জীবন মিয়া(৩৫) এবং বিসকা ইউনিয়নের গিটুয়ারি পূর্ব পাড়া এলাকার আবুল বাশারের ছেলে আব্দুস সাত্তার(৫০)। সোমবার সকাল আনুমানিক আটটার দিক বিসকা ইউনিয়নের বিটুয়ারি পূর্বধলা এলাকা থেকে সাত্তারের লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায় সাত্তার দীর্ঘ ধরে মাদক দ্রব্য সেবনে অব্যস্থ ছিলো। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত নেশা সেবনে তার মৃত্যু হয়। অপর দিকে গত রোববার সকালে উপজেলা কামারগাও ইউনিয়নের এক পুকুর থেকে ভাসমান অবস্থায় জীবনের লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে তারাকান্দা থানার ওসি তানবীর আহমেদ জানান সোমবার সকালে লাশ দুইটি ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *