তারাকান্দায় বাড়ি ঘরে হামলা আহত ৫

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার। ময়মনসিংহে তারাকান্দা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি ঘরে হামলা ও কুপিয়ে পিটিয়ে ৫ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায় তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের ভাগুন্ধা গ্রামের মোসতাক মিয়ার বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের ফ্যাস্টিস্ট আওয়ামীলীগের দোসর নাজমুল হক(৪৫) এর নেতৃত্বে তার দলবল সহ গত ২৪ই ডিসেম্বর তার বাড়িতে আকর্ষীক ভাবে হামলা চালায় ও ভাঙচুর করে। এ সময় আশরাফুজ্জান রিপন, দুলাল হোসেন, আনোয়ার হোসেন, রাজু মিয়া, শাকিব মিয়া, রাকিব মিয়া এদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবং আশরাফুজ্জামান রিপনের আশংকা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ব্যাপারে মোসতাক মিয়া বাদী হয়ে নাজমুল সহ ২৪ জনের বিরুদ্ধে তারাকান্দা থানায় অভিযোগ দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *