ফুলপুরে বেগম খালেদা জিয়ার রোহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার। ময়মনসিংহের ফুলপুরে বিএনপির চেয়ার পার্সন সাবেক প্রধান মন্ত্রী সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ফুলপুর উপজেলা ও পৌর কলেজ ছাত্রদলের উদ্দ্যেগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফুলপুর উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ২, (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোতাহার হোসেন তালুকদার, এমনকি বিএনপি নেত্রী বর্গ। বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক তোফাজ্জল হক রুবেল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আরিফুল হক, ফুলপুর পৌর ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক সরকার, সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক মোবারক হোসেন সিকদার, সদস্য আশরাফুল ইসলাম, ফুলপুর সরকারি ডিগ্রি কলেজের সভাপতি মেরাজুল হক, সহ সভাপতি আবু সাইদ(মিনহাজ উদ্দিন) সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ফুলপুর উপজেলা ও পৌর কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

