ত্রিমোহনী মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্বরত প্রধান শিক্ষক মোঃ কবির আহম্মদের খোঁটার জোর কোথায় ?

ভ্রাম্যমাণ প্রতিনিধি ঃ খুলনার দাকোপে ত্রিমোহনী মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশসহ অনেক কিছুর আমুল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নিয়মনীতির তোয়াক্কা না করেই নিজের ইচ্ছামত সকল কিছু করছেন এই কবির আহম্মদ।
অন্যায় জেনেও কোন শিক্ষকই মুখ খুলতে পারছেন না যা সচেতন মহলের ভাষ্য।গেল ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে স্থানীয় একজন বিজ্ঞ শিক্ষানুরাগী ব্যক্তি ছাত্র ছাত্রীদের মৌখিক জিজ্ঞাসাবাদে হতাশ হলেন, বললেন ছাত্র ছাত্রীদের লেখা পড়ায় উন্নতি হচ্ছে না। সরকারি নিয়মাবলীতে প্রতিষ্ঠানটি চলছে না মর্মে অভিযোগ উঠলে গত ১৬ই ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবসে সরেজমিনে উপস্থিত হয়ে তার সত্যতার প্রমাণ মেলে। পত্রিকায় নিউজ হলো ১৭ই ডিসেম্বর ২০২৫ । শিরোনাম ছিল ” দায়িত্বরত প্রধান শিক্ষক মোঃ কবির আহম্মদ সরকারি নিয়ম নীতি মানছে না” । পরবর্তীতে অপরাধ তথ্যচিত্রে শিরোনাম ছিল ” খুলনার দাকোপে ত্রিমোহনী মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্বরত প্রধান শিক্ষক মোঃ কবির আহম্মদ ১৬ই ডিসেম্বর ২০২৫ অবহেলা করেছেন” । সেখানে সাংবাদিককে মামলা ও মান সম্মান হানির ভয় দেখানো হয়েছে। বিষয়টা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা গেল মর্মে উল্লেখ আছে। কিছু দিন যেতে না যেতেই রাষ্ট্র কর্তৃক ঘোষিত বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক দিনের ছুটি ও তিন দিনের শোক পালনের নির্দেশনা প্রদান করা হয়। তা দেশের প্রতিটি মানুষ ও সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠান শ্রদ্ধার সাথে যথাযোগ্য মর্যাদায় পালন করেন। দাকোপের শুধুমাত্র কবির আহম্মদের প্রতিষ্ঠানে ভিন্ন চিত্র।এ বিষয়ে দাকোপের মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আশীষ মন্ডল ০১৭২৮৪৫০৩১৯ নম্বর মুঠোফোনে বলেন, আমি ফোন করে জেনে দেখি” । নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জনগণ বলেন,” কবির আহম্মদ এর ভাষ্য লিখে কি হবে? আমি যেটা করবো তাই হবে ” । এভাবে চলতে থাকলে শিক্ষার মর্যাদা থাকবে না। দায়িত্বরত কর্মকর্তাদের ও মান হানী হবে। তাই বিজ্ঞ মহলের ভাষ্য, এই অহংকার ও জেদের উৎস কোথায় ? কর্মকর্তা না অন্য পন্থা? (পরবর্তী ঘটনা জানতে চোখ রাখুন পত্রিকার পাতায়।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *