শেরপুরে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ এ প্রতিপাদ্যে শেরপুরে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে।
আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা ও আলোচনা সভা। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এসবের আয়োজন করে।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে প্রযুক্তিনির্ভর ও মানবিক সমাজসেবা কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে সমাজসেবার বিভিন্ন দিক ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে সভায় আলোকপাত করা হয়।

