ফুলপুর ও তারাকান্দার সংবাদকর্মীদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময়

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি প্রার্থী রাজপথের সৈনিক জনাব মোতাহার হোসেন তালুকদার ফুলপুর ও তারাকান্দার সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার (৪ঠা জানুয়ারি) বিকেলে তারাকান্দা প্রেসক্লাবে আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি ফুলপুর-তারাকান্দার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় মোতাহার হোসেন তালুকদার বলেন, উন্নয়নের স্বার্থে রাজনীতি নয়, ঐক্যের রাজনীতিই ময়মনসিংহ-২ আসনকে সামনে এগিয়ে নেবে। তিনি আরও বলেন, দেশের উন্নয়নের জন্য রাষ্ট্রের অর্থ সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। লুটপাট ও অপচয়ের রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের স্বার্থে কাজ করাই সময়ের দাবি। মতবিনিময়কালে স্থানীয় সংবাদকর্মীরা ফুলপুর-তারাকান্দার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন সমস্যার কথা তুলে ধরেন। এমনকি ফুলপুর ও তারাকান্দার রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল মসজিদ মাদরাসার সমস্যার কথা তুলে ধরেন। সংবাদমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের সাহসী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উন্নত, শান্তিপূর্ণ ও সম্প্রীতির ফুলপুর–তারাকান্দা গড়ে তুলতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *