পিরোজপুরে গভীর রাতে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার:
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে পিরোজপুরে গভীর রাতে অসহায়, ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী খন্দকার নাজনীন আক্তার।
শনিবার (০৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে, যখন নগরবাসী ঘুমে আচ্ছন্ন, তখন পুলিশ সুপার ও পুনাক সভানেত্রীর নেতৃত্বে পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের খোঁজে বের হন পুলিশ সদস্যরা। তারা নিজ হাতে অসহায় মানুষের গায়ে কম্বল তুলে দেন এবং খোঁজখবর নেন।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন,
“শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মমতা থেকেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতেও পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম আরও জোরদার করা হবে।
এ মানবিক কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
পিরোজপুর জেলা পুলিশের এ উদ্যোগ স্থানীয় জনসাধারণের মাঝে প্রশংসা ও কৃতজ্ঞতার অনুভূতি সৃষ্টি করেছে।

