পিরোজপুরে ভালো কাজের স্বীকৃতি পেলেন সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম চৌধুরী

স্টাফ রিপোর্টার :
সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে “সকল ভালো কাজের সাথে স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ–পিরোজপুর”—এই স্লোগানকে ধারণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ–পিরোজপুর। সংগঠনটির বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ও প্রশংসনীয় ভূমিকা রাখায় সমাজে ভালো কাজের স্বীকৃতি হিসেবে চারজন সদস্যকে সম্মাননা প্রদান করা হয়েছে।
পজেটিভ–পিরোজপুরের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‘সফল স্বেচ্ছাসেবক–২০২৫’ সম্মাননা প্রদান করেন সংগঠনটির উপদেষ্টা (পদাধিকার বলে) ও পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ।
এ বছর সম্মাননা প্রাপ্তরা হলেন—
সার্জেন্ট (অবঃ) মোঃ হাবিবুর রহমান
বিষয় : নেতৃত্বে সফলতা
ভারানির খাল দখল উচ্ছেদ ও পুনঃখনন, সিআইপাড়া খাল পরিষ্কারসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে সংগঠনের সভাপতি হিসেবে অসামান্য নেতৃত্ব ও অবদানের জন্য তাঁকে সম্মাননা প্রদান করা হয়।
মোঃ নাঈম তালুকদার
বিষয় : স্বাস্থ্য সেবা
নামাজপুর এলাকা থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে খুলনায় নিয়ে গিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং সার্বিক তত্ত্বাবধানে নিজের সময় ব্যয় করে মানবিক দায়িত্ব পালনের জন্য তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম চৌধুরী
বিষয় : শিক্ষা সেবা
গরীব ও অসহায় শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের বই, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে সম্মাননা প্রদান করা হয়।
মোঃ সিরাজ খান আরিফ
বিষয় : আর্থিক ব্যবস্থাপনা
সমাজসেবা কার্যক্রমের আওতায় দুইটি ঘরের জন্য ৬ লক্ষ টাকা বরাদ্দ প্রাপ্তি, প্রয়োজনীয় মালামাল ক্রয় এবং স্বচ্ছ হিসাব-নিকাশ সংরক্ষণে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাঁকে সম্মাননা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ-এর হাত থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা গ্রহণ করেন সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক মোঃ নাঈম হোসেন তালুকদার ও মোঃ সিরাজ খান আরিফ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ, সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম চৌধুরী তাঁর লেখনী, সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে সমাজের অসহায় শিক্ষার্থীদের মাঝে বই,খাতা,কলম হাতে তুলে দেওয়া,অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানবিক ও ইতিবাচক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর এই কাজ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম চৌধুরী বলেন, এই স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও সাহসী ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে। তিনি পজেটিভ–পিরোজপুরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী
পিরোজপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *