বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাসুদ সাঈদীর গভীর শোক প্রকাশ

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ’৯০-এর গণআন্দোলনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পর্বে তার দৃঢ় নেতৃত্ব, দেশপ্রেম ও সহনশীলতা জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে। বহু প্রজন্ম তাকে দেখেছে সাহস, আপোষহীনতা ও গণতান্ত্রিকমূল্যবোধের প্রতীক হিসেবে।
শোকবার্তায় তিনি আরও বলেন, ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের নির্যাতন, মিথ্যা মামলা ও রাজনৈতিক প্রতিহিংসার মধ্যেও বেগম জিয়ার অটল মনোবল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে অনন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে।
ব্যক্তিগত স্মৃতিচারণ
বেগম খালেদা জিয়ার সঙ্গে নিজের ও পরিবারের বিশেষ সম্পর্কের কথা স্মরণ করে মাসুদ সাঈদী বলেন, “স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনামলে যখন আমার শহীদ পিতাকে বিনা অপরাধে কারাগারে নেওয়া হয়, তখন বেগম খালেদা জিয়া আমাদের পরিবারের সার্বিক খোঁজখবর নিতেন। নিয়মিত বাসায় বা অফিসে ডেকে সান্ত্বনা ও সাহস দিতেন।”
তিনি জানান, তার ছোট ভাই নাসিম সাঈদীর বিয়ে এবং বড় ভাই রাফীক বিন সাঈদীর মেয়ের বিয়েতেও বেগম খালেদা জিয়া সরাসরি উপস্থিত থেকে অংশ নেন। তিনি বলেন—
“বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক অভিভাবকই ছিলেন না; তিনি আমাদের পারিবারিক জীবনেও আপনজনের মতো ছিলেন।”
রাজনৈতিক মূল্যায়ন
শোকবার্তায় তিনি আরও উল্লেখ করেন,
“আমরা ভিন্ন দলে থাকতে পারি, মতাদর্শে ভিন্ন হতে পারি—কিন্তু বেগম খালেদা জিয়ার প্রশ্নে কোনো বিভেদ নেই। তিনি দলমতের ঊর্ধ্বে উঠে দেশ গঠন ও জাতীয় স্বার্থরক্ষার রাজনীতি করেছেন।”
২০১৩ সালে শাহবাগে ইসলামবিদ্বেষী চক্রান্তের বিরুদ্ধে বেগম জিয়ার অবস্থান এবং শাপলা চত্বরের ইসলামপ্রিয় জনতার পাশে দাঁড়ানোর ইচ্ছা ছিল—যা তিনি “বিরল সাহসের দৃষ্টান্ত” বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন—
“বন্দি আলেম ও নেতৃবৃন্দের মুক্তির দাবিতে তার আপোষহীন অবস্থান ছিল আমাদের জন্য অনুপ্রেরণামূলক।”
রুহের মাগফেরাত কামনা
বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মাসুদ সাঈদী বলেন
“মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার, রাজনৈতিক সহযোদ্ধা ও সমর্থকদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *