নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলা উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। ৩০ ডিসেম্বর মঙলবার বিকেলে বিদ্যালয় কতৃপক্ষ বিদ্যালয় মাঠে এসবের আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য দেন বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য আলহাজ্ব জাহিদ হোসেন বাদশা ও এনামুল হক রিপন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উমর ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হাফিজুর রহমান।
অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ও বিভিন্ন বিষয়ে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ওইসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

