জেলা গোয়েন্দা শাখা, পাবনা’র অভিযানে ৩৫ (পঁয়ত্রিশ) গ্রাম হেরোইন, ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট, ০১ বোতল মাদকদ্রব্য মদ এবং মাদক বিক্রয়ের নগদ ৯৫,৯৬০/- (পঁচানব্বই হাজার ছয় হাজার নয়শ ষাট) টাকা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
মশিউর রহমান ঃ
মাননীয় পুলিশ সুপার, পাবনা জনাব মোঃ আনোয়ার জাহিদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল (অর্থ ও প্রশাসন) ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রেজিনুর রহমান (ক্রাইম অ্যান্ড অপস) মহোদয়দ্বয়ের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদক ও অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ ২৯/১২/২০২৫ খ্রিঃ রাত ২২.০৫ ঘটিকায়, জেলা গোয়েন্দা শাখা, পাবনার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) বেনু রায়, পিপিএম, এসআই (নিঃ) অসিত কুমার বসাক সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স পাবনা জেলার সদর থানাধীন দোগাছী ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ বলরামপুর এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বলরামপুর গ্রামের বাসিন্দা সুলতানা বেগম @ বিন্দুমাসি (৪৭), স্বামী- মোঃ আজাদ আলী এর বসতবাড়ির মেইন গেটের সামনে থেকে ৩৫ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ বোতল মদ এবং মাদক বিক্রয়ের নগদ ৯৫,৯৬০/- টাকা উদ্ধারসহ নিম্নোক্ত দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়—
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীঃ
১। সুলতানা বেগম @ বিন্দুমাসি (৪৭)
পিতা- মোঃ ইয়া হক
স্বামী- মোঃ আজাদ আলী
সাং- বলরামপুর
থানা- পাবনা সদর
জেলা- পাবনা
২। মোঃ গোলাপ হোসেন (৪৮)
পিতা- মোঃ শাজাহান আলী জিন্নাহ
মাতা- মোছাঃ আজিরন খাতুন
সাং- বলরামপুর
থানা- পাবনা সদর
জেলা- পাবনা
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
“মাদক নয়, জীবন হোক আলোর পথে”
— জেলা গোয়েন্দা শাখা, পাবনা

