পিরোজপুরে মাদক (ইয়াবা)
স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে জেলা সদর থানাধীন পুরাতন বাস স্ট্যান্ডসংলগ্ন সালমা শপিং মলের পশ্চিম পার্শ্বে পিরোজপুর–পাড়েরহাট সড়কে অভিযান পরিচালিত হয়।
এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করলে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে সিগারেটের প্যাকেটের ভেতরে স্বচ্ছ পলি প্যাকেটজাত অবৈধ মাদকদ্রব্য মিথাইল এ্যাম্ফিটামিনযুক্ত কমলা রঙের ইয়াবা ট্যাবলেট ৪৫ (পয়তাল্লিশ) পিস উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত যুবক মোঃ আরিফ হাওলাদার (২০)। তিনি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের হরিনা গাজীপুর গ্রামের মোঃ আব্দুল হামিদ হাওলাদারের পুত্র।
ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

